পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার
পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে ইয়ারা ও গাঁজা সহ গ্রেপ্তার করেছে। সোমবার রাতে গেপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা ও পুত্রকে ১০ পিচ ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও নগদ টকা সহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার।
গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সাবেক পুলিশ সদস্য মো: ওবায়দুল কাইয়ুম সেখ (৪৫) মধ্যরাস্তা এলাকার মো: হাজী আলম সেখ এর পুত্র। অপর আসামী মো: শফিক সেখ (২৩) প্রধান অভিযুক্ত মো: ওবায়দুল কাইয়ুম সেখ এর পুত্র।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার জানান গেপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী মাদকদ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে ইয়ারা ও গাঁজা সহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের বাসা থেকে ১০ পিচ ইয়াবা ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘ দিন যাবৎ তারা এলাকায় এই অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছে।
অভিযানে পিরোজপুর সদর উপজেলার ভারপ্রপ্ত ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট এস কে আদনান মাহমুদ সহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিলেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো: বাবুল সরকার আরো বলেন, উক্ত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে। তদন্ত সাপেক্ষে আরো সম্পৃক্ত ব্যাক্তি থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
T.A.S / T.A.S
অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা
দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত