ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আসফ'র মানববন্ধন ও র‍্যালি


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১০-১২-২০২৪ বিকাল ৬:১১

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে  মানববন্ধন ও র‍্যালি করেছে আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ)। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও র‍্যালির আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সঞ্চালনা করেন দিদারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও কলামিস্ট, সাংবাদিক মোহাম্মদ কামাল পারভেজ। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক কামরুল হুদা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন। বক্তব্য রাখেন সাংবাদিক খোরশেদুল আলম, সাইফুল ইসলাম, দিদারুল আলম, জসিম উদ্দিন রফিক, মোহাম্মদ রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।

প্রধান আলোচক কামরুল হুদা বলেন, "গত ১৫ বছরে গুম, হত্যা ও খুনের মাধ্যমে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারকে ধরে এনে বিচার নিশ্চিত করতে হবে।" প্রধান অতিথি মোহাম্মদ কামাল পারভেজ বলেন, "আজকের এই দিনটি অনেককে দেখি ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পালন করতে। সত্যিকার অর্থে তাদেরকে সারা বছর খুঁজেও পাওয়া যায় না। যারা সত্যিকার অর্থে মানবাধিকার করেন, তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই ধরনের সাইনবোর্ড ব্যবহার করে কেউ যেন এই ধরনের কাজ করতে না পারে, তাদের কাজে হলো মানবাধিকার হনন করা। শুধু তাই নয়, আমরা আজকেও দেখেছি অনেক ফ্যাসিস্ট সরকারের দোসরকে বিভিন্ন মানবাধিকার সংগঠনের ব্যানারে দাঁড়িয়ে মানববন্ধন করতে। অবশ্যই সকলকে খেয়াল রাখতে হবে এই বিষয়গুলি। তারা যেন নতুন রূপে অন্য কোথাও গিয়ে দাঁড়াতে না পারে।"

মানববন্ধন ও র‍্যালিতে বক্তারা মানবাধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন এবং মানবাধিকার লঙ্ঘন রোধে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তারা মানবাধিকার বিষয়ে সমাজে সচেতনতা তৈরি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার