ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নরসিংদীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১১-১২-২০২৪ দুপুর ২:৫৯

নরসিংদীতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রাবাস থেকে মিমতাজুল হাসান প্রতীক (১৮) নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কলেজের ছাত্রাবাস সিটি হাউস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে নিহতের মরদেহটি হাসপাতালে আনার পর বিষটি জানাজানি হয়।

নিহত মিনতাজুল হাসান প্রতীক ময়মনসিংহের ধোবাউরা উপজেলার মাহমুদুল হাসান সোহাগের ছেলে। তিনি আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

সিটি হাউজ ছাত্রাবাস সূত্রে জানা গেছে, প্রতীক প্রতিদিনের ন্যায় সকালে কলেজে যায়। বিকেলে কলেজ ছুটির পর তিনি ছাত্রাবাসে এসে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দেন। পরে অন্য শিক্ষার্থীরা রুমের ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা আমাদের এসে জানালে আমরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানা সূত্রে জানা গেছে, ছাত্রাবাসে একজন শিক্ষার্থী আত্মহত্যা করার খবর পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত