ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে তুলে নিয়ে মারধরের অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১১-১২-২০২৪ বিকাল ৫:৫২

চট্টগ্রাম নগরীর বায়োজিদ থানাধিন তারা গেইট এলাকায় আবু তাহের নামের এক যুববকে একটি সন্ত্রাসী গ্রুপ সামান্য কথা কাটাকাটির জের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৫/৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ হামলা চালায়। হামলায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন আবু তাহের। গত ১২ নভেম্বর বিকেলে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনায় বায়োজিদ থানায় আবু তাহের বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে সিএন্ডবি কলোনি এলাকার জুয়েল(২৪), রিদয়(২৩)সহ ৫/৬ জনকে বিবাদী করা হয়েছে।  হামলার শিকার আবু তাহের বায়োজিদ থানাধিন শেরশাহ এলাকার মোহাম্মদ জাফরের পুত্র। বায়োজিদ এলাকায় চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জুয়েল ও রিদয়ের নেতৃত্বে একটি অপরাধ চক্র রয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানান। হামলাকারীরা হামলার সময় অস্ত্র হাতে নিয়ে হামলার  কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

হামলার শিকার যুবক আবু তাহেরের পিতা মোহাম্মদ জাফর বলেন, আমার ছেলে কোন রাজনীতির সাথে জড়িত না আমার নিরপরাধ ছেলেকে কোন কারণ ছাড়াই তারা হামলা করেছে। তারা এলাকায় নতুন কোন মানুষ আসলে তাদেরকে কৌশলে ঝগড়া লাগিয়ে মারধর করে টাকা পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে।

এ বিষয়ে বায়োজিদ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বলেন, থানায় হামলার ঘটনায় অভিযোগ করা হয়েছে, ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত চলছে তদন্ত শেষ হলে তাদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার