ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ১:৫৮

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার সময় মহানগরীর জরুন ৭ নং ওয়ার্ড হালিমা গার্মেন্টস এর সামনে থেকে মো: সোলাইমান হককে (৩৪) এবং রাত ১০ টার সময় নগরীর হরিণাচালা এলাকায় মেডিটেক্স গার্মেন্টস এর সামনে থেকে নুরুজ্জামান নুরুকে (৩৮) কে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার কোপাখী গ্রামের মৃত লুৎফর রহমান এর ছেলে মো. নুরুজ্জামান নুরু এবং জামালপুর জেলার বকশিগঞ্জ থানার দড়িপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলাম এর ছেলে সোলাইমান হক।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এসময় নুরুজ্জামান নুরু এর কাছ থেকে ১০০ পিস এবং সোলাইমান এর কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদের মধ্যে সোলাইমান এর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে  পাঠানো হয়েছে।

T.A.S / T.A.S

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার