ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদী মুক্ত দিবস পালিত


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ২:১৫

আজ ১২ ডিসেম্বর, নরসিংদী হানাদার মুক্ত দিবস। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি হতে মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী বের করা হয়। এতে বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। শহরের কোর্ট রোড প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় র‌্যালিটি। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। এ সময় মুক্তিযুদ্ধের তাৎপর্য ও নরসিংদীর মুক্তিযোদ্ধাদের জীবনবাজি রেখে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধূরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নানসহ বীর মুক্তিযোদ্ধারা।
১৯৭১ এ নরসিংদী জেলার বিভিন্ন স্থানে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকবাহিনী। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে ১২ ডিসেম্বর পুরোপুরি শত্রুমুক্ত হয় নরসিংদী জেলা। দীর্ঘ নয় মাস জেলার বিভিন্ন স্থানে শতাধিক খন্ডযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি সৈন্যদের নির্মমতার শিকার হয়ে শহীদ হন জেলার ১১৬ জন বীর সন্তান।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা