ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

বাংলাদেশের পাসপোর্ট ব্যাবহার করে রোহিঙ্গারা বাংলাদেশের মান সন্মান নষ্ট করছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ২:২৫
কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীরা সহজেই সৌদির মাল্টিপল ই-ভিসা পেলেও বঞ্চিত হচ্ছেন বাংলাদেশিরা। প্রবাসী ব্যবসায়ীদের অভিযোগ, রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি গিয়ে ফেরত আসেন না। এতে কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের ভিসা দিতে অনীহা তৈরি হয়েছে সৌদি সরকারের।  বাংলাদেশ প্রবাসীদের মান সন্মান নষ্ট হচ্ছে। 
বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি সিনিয়র সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন এর অনুসন্ধান করতে গিয়ে  কথা বলেন কিছু কুয়েত প্রবাসীদের সাথে। তাঁর কাছে নিজের অভিমত তুলে ধরেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ জাফর উল্লাহ কুয়েতে ওমরাহ ভিসা ব্যবসার সঙ্গে জড়িত। প্রায়ই তাকে যেতে হয় সৌদি আরব। প্রতিবার ওমরাহ ভিসায় কাফেলার সঙ্গে সৌদি যেতে খরচ বেশি হওয়ায় গত ১১ নভেম্বর তিনি আবেদন করেছিলেন এক বছরের মাল্টিপল ভিসার। কিন্তু তাকে ভিসা দেয়নি সৌদি। আরেক প্রবাসী ফরহাদ কুয়েতে মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত। তিনি সাংবাদিক মঈন সুমন এর কাছে তার নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন  ওমরাহ ভিসার তুলনায় খরচ কম এবং হজ মৌসুম ছাড়া যেকোনো সময় ভ্রমণ করতে পারবেন এই আশায় গেল রমজানে সৌদি আরবের এক বছরের মাল্টিপল ভিসার আবেদন করেও ব্যর্থ হন। কুয়েতের বৈধ রেসিডেন্ট কার্ডধারী বিভিন্ন দেশের প্রবাসী খুব সহজেই পাচ্ছেন সৌদি আরবের এক বছরের মাল্টিপল ভিসা। যেকোনো পেশায় নিয়োজিতদেরই ভিসা দিচ্ছে রিয়াদ। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কাসহ অনেক দেশের প্রবাসীরা মাল্টিপল ই-ভিসা পেলেও বঞ্চিত হচ্ছেন বাংলাদেশিরা। প্রতিবছর দশ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ওমরাহ করতে কুয়েত থেকে সৌদি আরবে যান। মাল্টিপল ই-ভিসা না পাওয়ায় বেশি অর্থ দিয়ে ওমরাহ ভিসা নিয়েই সৌদি যেতে হচ্ছে তাদের। এছাড়া ওমরাহ হজের বাংলাদেশি টুর গাইড বা মোয়াল্লেমরা কুয়েত থেকে মাল্টিপল ই-ভিসা না পাওয়ায় ভ্রমণকারীদেন কাঙ্খিত সেবা দিতে পারছেন না। এতে অন্য দেশের ওমরাহ ব্যবসায়ীদের সঙ্গে টিকে থাকা দিন দিন কঠিন হয়ে পড়ছে তাদের জন্য। প্রবাসী ব্যবসায়ীদের অভিযোগ, রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি গিয়ে আর ফেরেন না। এতে কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের ভিসা দিতে অনীহা তৈরি হয়েছে রিয়াদের।  প্রেসক্লাবের কুয়েত এর  সভাপতি  সাংবাদিক মঈন সুমন কথা বলেন বাংলাদেশি ওমরাহ ব্যবসায়ী অ্যাসোসিশেন কুয়েতের সভাপতি কাজী ইকবালের সঙ্গে। কাজী ইকবাল  বলেন, রোহিঙ্গারা এখানে অবৈধভাবে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবের গিয়ে ফেরত আসে না। আর সেই অপবাদ হচ্ছে বাংলাদেশিদের। কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করে এর সুনির্দিষ্টি সমাধান করার দাবি জানান তিনি। ৩৪ দিনার বা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৬ শত  টাকা ফি দিয়ে সৌদি আরবের এক বছরের মাল্টিপল ই-ভিসা পাচ্ছেন অন্য দেশের প্রবাসীরা। অন্যদিকে ৪৪ দিনার বা বাংলাদেশি মুদ্রায় ১৭ হাজার ৬ শত টাকা ফি দিয়ে ওমরাহ ভিসায় কেবলমাত্র একবার সৌদিতে প্রবেশের অনুমতি পান বাংলাদেশি পাসপোর্ট ধারী প্রবাসীরা। কুয়েত আল হুদা মাসিক পএিকার সম্পাদক মাওলানা মামুনুর রশীদ বলেন রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট ব্যাবহার করে বাংলাদেশের মান সন্মান নষ্ট করছে এবং এদের জন্য বাংলাদেশী প্রবাসী মাল্টিপর ভিসা থেকে বঞ্চিত।   প্রেসক্লাব সাধারণ সম্পাদক আহ জুবেদ,  সাংবাদিক মাহমুদ ও বাংলাদেশ কমিউনিটি সভাপতি মুরাদুল হক চৌধুরী  কতৃপক্ষের দৃষ্টি কামনা করছেন। সেই সাথে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা কুয়েত সহ মধ্যপ্রাচে যাতে বাংলাদেশের পাসপোর্ট ব্যাবহার না করতে পারে সকল দেশের দূতাবাসের সহযোগিতা কামনা করেন। রোহিঙ্গাদের চিহ্নিত করে দূতাবাস  ও আইন শৃঙ্খলা বাহিনির কাছে তাদের ধরিয়ে দিন। আমরা নতুন বাংলাদেশের সুফল দেখতে চাই!

এমএসএম / এমএসএম

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত