ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ আটক ৩


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩-৯-২০২১ দুপুর ১:২১

ভোলার লালমোহনে প্রায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার লঞ্চঘাট মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলে‍া- উপজেলার চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহিমপুর গ্রামের কাঞ্চন হাওলাদারের ছেলে রিপন (২৫), একই গ্রামের মৃত আজিজুলের ছেলে ইলিয়াছ (২৩) ও মৃত মো. ছিদ্দিকের ছেলে আলাউদ্দিন (৩০)। একই সাথে গাঁজা পরিবহনে ব্যবহত একটি ইজিবাইক (বোরাক) জব্দ করা হয়েছে। এদিকে মাদকের মূল হোতা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী একই এলাকার বাসিন্দা মৃত হানিফের ছেলে হান্নান (৪০) পালিয়ে যেতে সক্ষম হয়।

জানা যায়, লালমোহন থানায় আটক মাদকের সবচেয়ে বড় চালান এটি। লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, গতকাল রাতে সংবাদ পাই হান্নান নামে একজন লঞ্চযোগে মাদকের একটি বড় চালান নিয়ে লালমোহনে আসছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই নুরুদ্দিন, মাহমুদুল হাসান ও এএসআই হাসান মাহমুদ মঙ্গল সিকদার লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে রিপন, ইলিয়াছ ও আলাউদ্দিন নামে তিনজনকে আটক করা হয়। তাদের সাথে থাকা দুটি কালো ব্যাগে ৭টি পুটলিতে ১৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ সময় মাদকের মূল হোতা হান্নান পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে (মামলা নং ২, তারিখ ৩ সেপ্টেম্বর)।

উল্লেখ্য, এর আগে গত বছরের ৮ জুলাই রহিমপুর গ্রাম থেকে ৬ কেজি গাঁজাসহ কুলসুম নামে এক মহিলা আটক হয়। জনশ্রুতি রয়েছে, গাঁজার ওই চালানটিও ছিল স্থানীয় মাদক ব্যবসায়ী হান্নানের।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত