ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে একাধিক মামলার আসামি বৈলছড়ীর মিজান গ্রেফতার


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২-১২-২০২৪ দুপুর ৪:৫৩

চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ীতে ত্রাস সৃষ্টিকারী একাধিক মামলার আসামি মোঃ মিজান (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃত আসামি মোঃ মিজান উপজেলার পূর্ব বৈলছড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এলাকার শামসুল আলমের পুত্র।

বুধবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশ এস আই জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে বৈলছড়ী গার্লস কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছে এস আই জামাল।

স্থানীয় সুত্রে জানা গেছে, আসামি মিজান তৎকালীন আওয়ামী সরকারের আমলে এলাকায় তার দলীয় ক্যাডাদের নিয়ে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। সে শেখ রাশেল স্মৃতি সংসদ বৈলছড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব থাকলেও যুবলীগ নেতা মনসুরের একান্ত সহযোগী হিসেবে কাজ করায় তার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পেতোনা বলেও সুত্রে জানা গেছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, মিজান নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

T.A.S / T.A.S

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির