সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরার ধুলিহরের বড়দল এলাকায় পুলিশের এক সাবেক উপ- মহাপরিদর্শক কর্তৃক সংখ্যালঘুর জমি দখল সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ডিসেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বড়দল এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ভুক্তভুগী জমির মালিক দেবদাশ পাল, কৃষক দেন আলী, পিয়ুস সরদার, রবিন গাইন প্রমূখ।
এসময় বক্তরা বলেন,২০১৪সালে ধুলিহর মৌজার৭০৮২দাগের ৫৮শতক জমি পুলিশ কর্মকর্তার পিতার কাছ থেকে ক্রয় করেন দেবদাশ পাল । এরপর২০১৭সালে অতিরিক্ত ডি আই জি শাহাদাত হোসেন গোপনে একটি জাল প্রিন্ট পর্চা বের করে জমি দাখলের পায়তারা করতে থাকেন। সবশেষে ২০২৩সালে জোর পূর্বক জমি দখল করে ভুক্তভোগীর ছেলে মিলন পালকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠান ।ওইসময়ে তৎকালীন পুলিশ মনিরুজ্জামান মনির মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেন। পরবর্তীতে পুলিশের প্রভাব খাটিয়ে জমি দখল সহ নানাভাবে হয়রানী করে আসছেন ভূমি দস্যু শাহাদাত হোসেন । এ নিয়ে একাধিক বার প্রশাসনের কাছে গেলে তার কোন প্রতিকার পাইনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারে।বাধ্য হয়ে তিনি সাতক্ষীরা ট্রাইবুনাল আদালতে একটি মামলা করেছে।মামলটি চলমান রয়েছে।
এমন অবস্তায় এই ভূমি দস্যু শাহাদাৎ হোসেনকে শাস্তির আওতায় এনে জমি ফিরে পেতে প্রশাসনের সুদৃৃষ্টি কামনা করেছেন তারা।
T.A.S / T.A.S
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০