বাঁশখালীতে চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি ত্রাস রাসেল রাহী গ্রেফতার
বাঁশখালীতে চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শেখ রাসেল রাহী নামক এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদ ভিত্তিতে বুধবার রাতে বাঁশখালী থানা পুলিশের একটি আভিযানিক টিম উপজেলা কালীপুর ইউনিয়নের কোকদন্ডী এলাকায় অভিযান পরিচালনা করে, অভিযানকালে কোকদন্ডীস্থ রাস্তার মাথা এলাকা থেকে আসামি রাসেল রাহীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত এআসামীর বিরুদ্ধে চাঁদাবাজিসহ ৪টি মামলায় ওয়ারেন্ট রয়েছে বলেও পুলিশ সুত্রে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আসামী শেখ রাসেল রাহীর নিজস্ব সক্রিয় সিন্ডিকেট থাকায় কালীপুর ইউপির কোকদন্ডী এলাকায় দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী মুলক কর্মকাণ্ড করে আসছিল, তার বিরুদ্ধে এসংক্রান্তে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে স্থানীয়রা।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, অপরাধ নির্মূলে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত অভিযানে আসামি শেখ রাসেল রাহীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।
উল্লেখ্য, বাঁশখালীতে যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও বাঁশখালীকে অপরাধমুক্ত করার লক্ষ্যে বিভিন্ন সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, চুরি, ডাকাতি ও মাদকদ্রব্য, অস্ত্রবাজ ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ওসি সাইফুল ইসলামের নির্দেশনায় একেরপর এক সফল অভিযান পরিচালনা করে যাচ্ছে থানা পুলিশ। এরই মধ্যে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, মাদকদ্রব্যসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্ট থাকা বেশ কিছু পলাতক আসামীকে গ্রেফতার করা ও অপরাধীদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য অবস্থানে থাকায় প্রশংসায় ভাসছেন ওসি সাইফুল ইসলাম।
T.A.S / T.A.S
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি