নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় রোহান (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তানিম নামে অপর একজন আহত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হেতেমদী-সাগরদী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে এবং রাত আনুমানিক দশ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোহানের মৃত্যু হয়।
নিহত রোহান উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের সোহেল মিয়ার ছেলে এবং অর্জুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। আহত তানিম একই এলাকার মৃত আব্দুস সালামের ছেলে এবং নিহত রোহানের মামাত ভাই।
নিহতের স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) মাগরিবের নামাজের পরে চালাকচর বাজার থেকে প্রয়োজনীয় জিনিস কিনে তার মামাত ভাই তানিমের সাথে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। মোটরসাইকেল হেতেমদী-সাগরদী বাইপাস রোডের চন্দনবাড়ি এলাকার কাছাকাছি আসার পর ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে চাপা দেয়। বাসের চাপায় মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায় এবং তানিম ও রোহান গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোহানের মৃত্যু হয়।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা