রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান
‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার (১৩) সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির। পরে তিনি বিডিক্লিন সদস্যদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান।
এ সময় বিডি ক্লিন এর সিরাজগঞ্জ জেলা ও রায়গঞ্জ উপজেলা শাখার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
পরে সংগঠনটির সদস্যরা হাতে ঝাড়ু নিয়ে ও মুখে মাস্ক পড়ে হাসপাতাল চত্ত্বরের চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয়দের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।
রায়গঞ্জ পৌর সভার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদির জানান, বিডি ক্লিন একটি মহৎ কাজ করছে। পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তাদের এই কাজকে আমি সাধুবাদ জানাই। দোয়া করি ভবিষ্যতে বিডি ক্লিন টিম আরও এগিয়ে যাক।
বিডি ক্লিন সিরাজগঞ্জের সমন্বয়ক উম্মে সালমা খাতুন বলেন, ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এ শ্লোগানকে মনে প্রাণে ধারন করে, চাইলে যে কোন বয়সের যেকেউ স্বেচ্ছায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন’র গর্বিত সদস্য হতে পারেন। আমরা নিজে থেকে স্বোচ্ছাশ্রমে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি। আমরা সবাই নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কোন একদিন সারাদেশ পরিস্কার হয়ে যাবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে