ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে উদ্দীপনের উদ্যোগে শীতকালীন প্যাকেজ বিতরণ


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১২-২০২৪ দুপুর ৪:১১

১৪ ডিসেম্বর, ২০২৪ ইং তারিখে মুসলিম এইড ইউকে এর আর্থিক সহায়তায় ভোলা জেলার লালমোহন উপজেলার  সুবিধা বঞ্চিত অতি দরিদ্র মানুষের মাঝে শীতকালীন প্যাকেজ বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন। “শীত আক্রান্ত বিপদাপন্ন মানুষকে সহায়তা কর্মসূচি’র আওতায় ৫০০ শত পরিবারের ২২৫০ জন সদস্যের জন্য ১টি কম্বল, ৪টি সোয়েটার, ৪টি মাঙ্কি ক্যাপ, ৪ জোড়া মোজা, ১টি প্রেট্রোলিয়াম জেলী ও ১টি বহনের ব্যাগ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহ আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, লালমোহন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ মাছুদ উপজেলা সমাজসেবা কর্মকর্তা লালমোহন উপজেলা উপস্থিত ছিলেন উদ্দীপন প্রধান কার্যালয়ের রওশন জান্নাত রুশনী, উপ-ব্যবস্থাপক ও ফোকাল পার্সন (উইন্টার প্রোজেক্ট), ফারুক হোসেন খান, আঞ্চলিক ব্যবস্থাপক, চরফ্যাশন অঞ্চল, মোঃ হাসিবুর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক, ভোলা অঞ্চল, ফাহমিদা আফরোজ, কমিউনিট রিলেশন অফিসার (সামাজিক উন্নয়ন কর্মসূচি), প্রধান কার্যালয়। এছাড়াও উদ্দীপন চরফ্যাশন ও ভোলা অঞ্চলের বিভিন্ন শাখার উদ্যোক্তা উন্নয়ন ব্যবস্থাপক, এফসিও এবং হিসাবরক্ষকগণ অনুষ্ঠান অয়োজনে সার্বিক সহায়তা প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত  উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ বলেন- উদ্দীপন শীতের প্রকোপ থেকে দরিদ্র মানুষকে সুরক্ষা দিতে একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের সব সেক্টর হতে বিপদগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিক সহায়তার পাশাপাশি মানুষের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে আরো বেশি কাজ করতে হবে। প্রকল্পের শুরু হতে উদ্দীপন উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় সাধন করেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদকে সম্পৃক্ত করে সুচারুভাবে সঠিক উপকারভোগী নির্বাচনের জন্য উদ্দীপনকে সাধুবাদ জানাতে হয়। উদ্দীপন শুরুতে ৩৫০টি পরিবারকে শীত প্যাকেজ দেয়ার পরিকল্পনা করলেও পরবর্তীতে আরো ১৫০ পরিবারকে অন্তর্ভূক্ত করেছে। এটিও একটি অনন্য নজির। পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় দাতা সংস্থা মুসলিম এইড ও উদ্দীপনকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ধন্যবাদ জানান এবং উপকারভোগীর হাতে শীতকালীন প্যাকেজ তুলে দেন।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত