ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৪-১২-২০২৪ দুপুর ৪:২৫

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দুই দিন আগে নির্মম হত্যাকাণ্ডের শিকার বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রাম প্রেস ক্লাব অন্তর্বর্তী কমিটির আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাবের অন্তবর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি।
চট্টগ্রাম প্রেসক্লাব সদস্য শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন চট্টগ্রাম প্রেসক্লাবের প্রবীণ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন কাদেরী শওকত, ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক কালের কন্ঠে ব্যুরো প্রধান মুস্তফা নঈম, প্রেস ক্লাব সদস্য মোঃ শহিদুল ইসলাম, সাইফুল্লাহ চৌধুরী। 
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসস'র চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান প্রমূখ।

এসময় বক্তারা ইতিহাসের এই নির্মম ও দুঃখজনক দিনে হত্যাকাণ্ডে যারা সম্পৃক্ত ছিল তাদের পরিচয় উন্মোচনের জন্য একটি স্বাধীন কমিশন গঠনের আহ্বান জানান। পাশাপাশি জুলাই বিপ্লবে ছাত্র জনতার নেতৃত্বে সকল পেশার, সকল শ্রেণীর মানুষের মধ্যে যে জাতীয় ঐক্য সংঘটিত হয়েছে এই ঐক্যের আলোকে আগামী দিনের বাংলাদেশ নির্মাণের আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার