নাগরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
যথাযথ মর্যাদায় জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে টাঙ্গাইলের নাগরপুরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মারক ৭১ প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পন করা হয়।
নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী এলজিইডি মোঃ বখতিয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আঃ মমিন, ডিজিএম নাগরপুর জোনাল অফিস মো. মেজবাহুল হক, নাগরপুর থানার এস আই ফিরোজ আহমেদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো.সুজায়েত হোসেন, নাগরপুর সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ রামেন্দ্র সুন্দর বোস প্রমুখ।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষাথীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বুদ্ধিজীবীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন ও শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল