ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশের মানুষ এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে বাঁশখালীতে বিএনপি নেতা পাপ্পা চৌধুরী


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১২-২০২৪ দুপুর ৪:৫৭

ছাত্র -জনতার গণবিপ্লবে ফ্যাসিস সরকার পতনের পর থেকে দেশের মানুষ স্বাধীন ভাবে কথা বলতে পারছে বললেন,সাবেক প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর কনিষ্ঠ সন্তান ও  দক্ষিণ জেলা বিএনপির প্রভাবশালী সদস্য মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের সুন্দীপাড়াস্থ শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে সুন্দীপাড়া বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত সদস্যদের গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাপ্পা চৌধুরী বলেন, বিগত ১৭ বছর যাবত তৎকালীন আওয়ামী সরকারের হাতে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ চরম নিপীড়নের শিকার হয়েছে, দিনের ভোট রাতে ছিনিয়ে নিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী ফ্যাসিস সরকার, গণতান্ত্রিক রাষ্ট্রে জনসাধারণের বাক স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছিল সেই ফ্যাসিস সরকার। কিন্তু জুলাই -আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও গণবিপ্লবে ফ্যাসিস সরকারের পতনের পর থেকে দেশের  মানুষ এখন স্বাধীন ভাবে কথা বলতে পারছে। দিনের ভোট রাতে ছিনিয়ে নেয়ার সময়ও শেষ  হয়ে গেছে,বক্তব্যে এইসব কথা বলেন মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুস সবুর চৌধুরী।

বহুমুখী সমবায় সমিতির নব নির্বাচিত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট কুতুবউদ্দিন, বাঁশখালী উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহেদুল হক জাহেদ, উপজেলা বিএনপি নেতা সাদুর রশিদ, আবুল হাশেম, খানখানাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার ফোরকান, হাজী শেখ আহমদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ রাসেল চৌধুরী, যুবদল নেতা শওকত ওসমান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, সদস্য সচিব মোঃ দিদার, উপজেলা ছাত্রদল নেতা জিহান প্রমুখ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির