খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠল নিষিদ্ধ ছাত্রলীগের বার্তা
খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে ছাত্রলীগ ও শেখ হাসিনা ফিরে আসার বার্তাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার রাতে খুলনা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় খুলনা রেলস্টেশনের ডিজিটাল স্ক্রিনে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে স্টেশন ভবনে বিক্ষোভ করতে থাকেন। তারা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ মো. আসলাম হোসেন সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে হস্তান্তর করেন।
খুলনা রেলওয়ে পুলিশের ওসি ফেরদৌস আলম খান বলেন, সন্ধ্যার দিকে আমরা খবর পেয়েছি এখানে ডিজিটাল স্ক্রিনে একটা লেখা আসছিল। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও আমরা পেয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। আসলাম হোসেনের অফিস সেন্টু নামে একজন এটি কন্ট্রোল করে। স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। আমরা তাকে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / T.A.S
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন