ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ধর্মীয় স্থাপনায় আঘাত সহ্য করবেনা সুফিবাদীরা: রানা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৫-১২-২০২৪ দুপুর ১:৩৬

বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানা বলেছেন, ভারতের খাজা গরীব নেওয়াজ (রহ.) দরবার ও মাজার নিয়ে ষড়যন্ত্র চলছে। ২০০ বছরের পুরানো মসজিদ ভাংচুর, ইসলামী ঐতিহ্য ধ্বংস,দেশের বিভিন্ন জেলা উপজেলায় ধর্মীয় উপসনালয়,মসজিদ, মাজার সমূহে সন্ত্রাসী হামলা, নিরীহ মানুষ হত্যা এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় মিডিয়ায় আগ্রাসন কখনোই মেনে নিবে না সূফীবাদীরা। 
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে এসব অরাজকতার প্রতিবাদে বাংলাদেশ সূফীবাদ ঐক্য ফোরাম আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
কেন্দ্রীয় মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য গোলাম মওলা মুরাদ, এটিএন নিউজের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও সুফি গবেষক এস এম আকাশ। ঘোষিত কর্মসূচি ব্যাখ্যা করে বক্তব্য রাখেন মাইজভাণ্ডার দরবার শরীফের শাহজাদা সৈয়দ নাফিজুর রহমান মাইজভান্ডারি। 
মানববন্ধনে উপস্থিত হয়ে সহমত ও বক্তব্য রাখেন হাফেজ নগর দরবার শরীফের শাহজাদা মাওলানা সৈয়দ আশেকুর রহমান, ওষখাইন আলীনগর দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদমিয়া,নঈমীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন অধ্যক্ষ মাওলানা মাহামুদুল হক নঈমী,সংগঠনের যুগ্ম মহাসচিব মুহাম্মদ ইলিয়াছ সোহেল,মাওলানা শাহ ফাইজুল কাবির বদরী,সাংবাদিক ইসমাইল ইমন,প্রচার সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন মিয়াজী, শাহজাদা সৈয়দ মাহবুবুর রহমান,শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ শাহজাহান,ইতিহাস গবেষক সোহেল মোঃ ফকরুদ্দিন,শাহজাদা মাওলানা ইশফাকুর রহমান,মাওলানা আবদুল মালেক আশরাফী,মাওলানা জহিরুল ইসলাম চাটগামী,মাওলানা দিদারুল আলম, হাফেজ মুহাম্মদ হাসান ইমাম,সৈয়দ সালাহ উদ্দিন খোকন,মুহাম্মদ নাঈম,মুহাম্মদ রাকিব,মো.আনিসুর রহমান বিপলু সহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সম্প্রীতির বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিনা উসকানিতে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ২০০ বছরের পুরানো মসজিদ ভাংচুর, ধর্মীয় ঐতিহ্য ধ্বংস করে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির গভীর ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, সূফীবাদী জনতা সবসময় শান্তি ও সম্প্রীতির পক্ষে কাজ করে। মানবতা বিধ্বংসী কোনো কর্মকাণ্ড তারা সমর্থন করে না। তারা বলেন,একটি উগ্রবাদী গোষ্ঠী ৫ আগস্টের পর হতে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় মাজার,মসজিদ ও ধর্মীয় উপসনালয়ে হামলা করে নিরীহ মানুষ হত্যা ও দিন-দুপুরে আইনজীবী হত্যার তীব্র নিন্দা-প্রতিবাদ জানান। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার শান্তিকামনা করেন। একইসাথে একাত্তরের ১৪ ডিসেম্বর নিহত শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করেন। তারা আরো বলেন, দেশে আর যেন নতুন করে বৈষম্য সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। নেতৃবৃন্দ বলেন, দেশে সূফীবাদী শান্তিপ্রিয় এই বৃহত্তর জনগোষ্ঠীকে বঞ্চিত করে কেউ কিছু করতে চাইলে তা কোনোভাবে মেনে নেওয়া হবে না। আধ্যাত্মিক চেতনায় বিশ্বাসীরা সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। তাদের আস্তানায় হামলা, ভাংচুর করে যারা ইসলামের কৃষ্টি সভ্যতাকে ধ্বংস করতে চায়, তারা কখনো মুসলমান তথা ইসলামের কল্যাণ চাই না। তারা মূলত ইহুদি,নাসারার সহচর। এদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকায় আহ্বান জানান। তারা ভারতের গণমাধ্যম ও সংবাদপত্রে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মিডিয়া আগ্রাসনের প্রতিবাদ জানান এবং দেশের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্র বন্ধ করার দাবি জানান।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার