ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে ফুটপাতে উচ্ছেদ অভিযান


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৫-১২-২০২৪ বিকাল ৫:২০

গাজীপুরের কোনাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত হকার মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর)বিকেলে কোনাবাড়ী মেট্রো থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় মহাসড়ক, ফুটপাত এবং ফ্লাইওভারের নিচে ছোট ছোট চৌকি দিয়ে দখল করে রাখা জায়গা থেকে সব সরানো হয়। এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। 

এলাকাবাসী বলছেন দেখার বিষয় কতক্ষণ পর্যন্তহকারমুক্ত থাকে ফুটপাত। এর আগেও একাধিক বার উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। কিন্তু কিছুক্ষণ পর আবারও দখল হয়ে যায় ফুটপাত। এলাকাবাসী বলছেন এর একটি সুষ্ঠু সমাধান হোক। 

পথচারী বিল্লাল বলেন এটি লোভ দেখানো অভিযান। কিছুক্ষণ পর আগের অবস্থায় ফিরে আসবে। এর স্থায়ী সমাধান দরকার। 

শফিক নামে এক ফুটপাতের দোকানে বলেন, আমরা নিরুপায় হয়ে ফুটপাতে দোকানদারি করছি। আমাদের নির্দিষ্ট একটি স্থানে বসার ব্যবস্থা করে তারপরে উচ্ছেদ করুক। আমাদের পেটে লাথি দিয়ে পুলিশের লাভকি? 

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, আমরা প্রতিদিনই অভিযান চালাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে অভিযানের কিছুক্ষণ পর ফের দখল হয়ে যাচ্ছে ফুটপাত। তিনি বলেন, এটা শুধু পুলিশ প্রশাসনের পক্ষে সমস্যা সমাধান করা সম্ভব নয়। নিজেদেরকেও সচেতন হতে হবে। তাহলেই সম্ভব হবে। তিনি আরো বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

T.A.S / T.A.S

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার