ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে উপজেলা বিএনপির কর্মী সমাবেশে দু'পক্ষের হট্টগোল


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫-১২-২০২৪ বিকাল ৭:৫২

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা বিএনপির কর্মী সমাবেশে দফায় দফায় হট্টগোল হয়েছে। রোববার দুপুর একটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় বিকাল চারটায়। অন্যদিকে, জুড়ীতে এসেও সমাবেশস্থলে যাননি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

জুড়ী উপজেলা বিএনপির আয়োজনে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু, জেলা আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু প্রমুখ।

সভা শুরু হওয়ার আগে মঞ্চে উঠাকে কেন্দ্র করে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু ও জেলা আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর সমর্থকদের মধ্যে হট্টগোল হয়। পরে সমর্থকদের নিয়ে  মঞ্চের একপাশে মাটিতে বসে পড়েন সাজু। পরে মিঠুর বক্তব্যের পরে সাজুকে বক্তব্য দেয়ায় আবারো উশৃঙ্খলতা শুরু হয়। মঞ্চে থাকা অতিথিরা বারবার তাদেরকে শান্ত থাকার আহবান জানান।

অন্যদিকে, জুড়ী শহরে উপস্থিত হয়েও সমাবেশ স্থলে না গিয়ে ফিরে যান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। স্থানীয় বিএনপির সূত্র জানায়, ব্যানারে অতিথিদের নাম দেয়ার বিষয়ে অসন্তুষ্ট হয়ে তারা ফিরে যান। অনুষ্ঠান চলাকালে মঞ্চের ব্যানারও পরিবর্তন করতে দেখা যায়। তবে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ুন জানান, তারা দু'জন ব্যক্তিগত ব্যস্ততায় জুড়ী থেকে ফিরে গিয়েছেন এবং জেলা ও উপজেলা বিএনপির সকল নেতা-কর্মী ঐক্যবদ্ধ আছেন।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের মুঠোফোনে ফোন দিলে তাকে পাওয়া যায়নি। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ সন্ধ্যা ছয়টায় মুঠোফোনে  জানান, বিজয় দিবসের অনুষ্টান সংক্রান্ত ব্যস্ততা থাকায় তিনি অনুষ্ঠানে সময় দিতে পারেননি।

T.A.S / T.A.S

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান