ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পদোন্নতি জনিত বদলি উপলক্ষে ইউএনও মহসিন উদ্দিন কে অফিসার্স ক্লাবের বিদায়ী সংবর্ধনা


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ১২:১১

গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মহসিন উদ্দিনের  পদোন্নতি জনিত বদলি উপলক্ষে  মঙ্গলবার (১৭ডিসেম্বর) রাতে অফিসার্স ক্লাব তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে। 

গোপালগঞ্জ সদর উপজেলায় তিনি প্রায় ২ বছর ৮ মাস নির্বাহী অফিসার  হিসেবে অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্টার সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করেন।সম্প্রতি তিনি পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়েছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোঃ এনামুল হক তালুকদারের  সঞ্চালনায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক ফৌজিয়া বিথী। উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজ বাবলী শবনম। সংবর্ধিত  বক্তব্য দেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.প্রভাস চন্দ্র সেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাফরোজা আক্তার,  উপজেলা শিক্ষা অফিসার সেলিম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জ্যোতি প্রকাশ মল্লিক,প্রমুখ।

এ ছাড়া উপজেলার সকল কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ