রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত
১৬ ডিসেম্বর ৫৫ তম মহান বিজয় দিবস সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলার রৌমারীতেও যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছে জাতি। ফুলে ফুলে ভরে উঠছে রৌমারী কেন্দ্রিয় শহীদ মিনারটি।
বিজয় দিবসের প্রথম প্রহর ভোর সাড়ে ৬টায় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে রৌমারী কেন্দ্রিয় শহীদ মিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী শাখা, রৌমারী প্রেসক্লাব, রিপোটার্স প্রেসক্লাব, অবসর প্রাপ্ত সশস্ত্র বাহিনী, রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার,রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজসহ উপজেলার সকল বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ শেষে সকাল ৯ টায় রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ