ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

বারহাট্টায় নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হকের মত বিনিময়


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১-৩-২০২৬ রাত ৯:৭

নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক।

উপজেলা প্রশাসনের আয়োজনে (১  মার্চ) রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ জিনিয়া জামান।

পরিচিত ও মত বিনিময়ের সময় নব নির্বাচিত এমপি উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে তিনি প্রশাসনের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।

বিভিন্ন দফতরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে।’ এছাড়া তিনি বারহাট্টাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা  ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ.এস.এম গোলাম হোসাইন, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্কাস আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আরিফুল্লাহ সোহেল, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরমান / আরমান

ব্যক্তি উদ্যোগে বৃক্ষ রোপণ

জুড়ীতে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ৫২ বিজিবি

যশোরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাফেজ শাহ্ ওয়ালীউজ্জামানের দাফন সম্পন্ন

মুকসুদপুরে ভুয়া এস,আই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি

বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মনপুরায় পঙ্গু রাকিবের চোখে এখন শুধু অন্ধকার: শেষ সম্বল চুরি

৮৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুদকের ৬ মামলায় কারাগারে পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময়

রাণীনগরে আবাদপুকুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

পাবনা প্রেসক্লাবের ৬৬ বছরে পদার্পণ, আগামীকাল থেকে তিন দিনের বর্ণাঢ্য উৎসব শুরু

কুড়িগ্রামে গ্রাম আদালত কার্যক্রমে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা

বড়লেখায় বন্যার আশংকায় প্রস্তুত করা হয়েছে ২৩টি আশ্রয়কেন্দ্র

মেঘনা পাড়ের জেলেদের ইলিশ ধরার প্রস্তুতি

দেশীয় মাছ রক্ষায় অবৈধ জালের গুদামে অভিযানের দাবি