যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা,গভীর শ্রদ্ধা ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস দিবসটি উদযাপন করা হয়।
সকাল সোয়া ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে এক আনন্দ র্যালি বের করা হয়। র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে স্বাধীনতা চত্বরে শহীদদের প্রতি প্রশাসনের পক্ষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম ও রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আরও শ্রদ্ধাজ্ঞাপন করে বিভিন্ন বিভাগ, দপ্তর, হল প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, হল প্রভোস্টসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম বলেন,‘স্বাধীনতার মাধ্যমে আমরা এ ভূখন্ড পেয়েছি। এদেশকে আমাদের গড়ে তুলতে হবে। এ দায়িত্ব আমাদের সকলের। একটি উন্নত ও মর্যাদাপূর্ণ দেশ গঠনে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।’
অনুষ্ঠান শেষে সকল শহিদের জন্য দোয়া এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের ওসমান হাদীর সুস্থতা কামনায় দোয়া করা হয়।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলামের উপস্থিতিতে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং গার্ড অব অনার প্রদান করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ