ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১৬-১২-২০২৫ দুপুর ১:২৭

 নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে বীর শহীদ ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং ফুলের শুভেচ্ছা জানানো হয়।

​​ ​সকাল ১১টায় আত্রাই উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের এক সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম। 

​সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, আজকের এই বিজয় এসেছে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে আমাদের একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করে একটি সুখী, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করে যেতে হবে।

​এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,  সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, ইউপি চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদস্য সচিব মো. আনিছুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু আনাছ প্রমুখ।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান