ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৬-১২-২০২৫ দুপুর ১:২৬

মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জেলা পুলিশ যশোর। (আজ ১৬ ডিসেম্বর) মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যশোর সদর থানাধীন মনিহার মোড়ে নির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা) এর নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে যশোর জেলা পুলিশের আত্মদানকারী পুলিশ সদস্যদের স্মরণে জেলা পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্তম্ভেও ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব মো. রাজিবুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। মহান বিজয় দিবসের এই আয়োজনে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে জেলা পুলিশ যশোর।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীর গলাচিপার ১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৬

টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট

শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠে জলাবদ্ধতা: খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত

টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আল হায়াত হসপিটাল: আবু জাফর কূটচালে, হুমকির মুখে শতাধিক মানুষের বিনিয়োগ

​নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং

মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার

মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩

কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে মেয়াদউত্তীর্ণ পচা ও ছএাক ধরা পাউরুটি বিতরণ

রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি

খালিয়াজুরীর ধনু নদে ফের অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মিরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উম্মেচন