যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বোদা কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করে উপজেলা প্রশাসন।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক সংগঠন ও বেসরকারী দপ্তরের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, ক্রীড়া অনুষ্ঠান সহ নানা কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় বোদা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউটসহ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম ও বোদা থানার ওসি সেলিম মালিক কুচকাওয়াজের মাঠ পাস্টে অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানান।
এসময় সহকারী কশিনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা লুৎফুল কবির, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / এমএসএম
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন