ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

এম বি বাকের

আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ১২:১৪

আজকে বাংলাদেশে জামায়াতে ইসলামী ছাড়া সব দল নেতা হওয়ার প্রতিযোগিতায় নেমে গেছে এটা ইসলামের বিপরীত কাজ। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর রহমত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত ইসলামী দল। আমরা নতুন বাংলাদেশে নতুন করে শপথ নিব। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, এবারের বাংলাদেশে হবে কুরআন সুন্নাহ পরিচালিত , সন্ত্রাসমুক্ত, শান্তি সম্প্রীতির বাংলাদেশ। আর সেই বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটা জেলা, উপজেলা, ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীলদেরকে দায়িত্ব দেয়া হয়েছে। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার আয়োজনে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত দায়িত্বশীল সম্মেলন-২০২৪ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা আমীর এম বি বাকের। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা আমীর অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা জামায়াতের সাধারণ সম্পাদক সাঈদ আহম্মেদ বাচ্চু, নায়েবে আমীর অধ্যক্ষ  মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইব্রাহিম বিশ্বাস। 

এছাড়াও বাংলাদেশ জামাতে ইসলামী শালিখা উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক নায়েব আলি সিকদার, সাবেক উপজেলা আমীর আলমগীর হোসেন, উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন। 

আওয়ামী লীগের সমালোচনা করে জেলা আমীর এম বি বাকের বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার তাদের কোন জবাবদিহিতা ছিল না, তারা এদেশকে হরি লুটের দেশে পরিণত করেছিল। তারা দেশটাকে লুটে পুটে খেয়ে এদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তারা জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। অবশেষে তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। তাই আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা কোন মানুষের কাছ থেকে পুরস্কার নিতে চায় না, আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে চাই।

T.A.S / T.A.S

ফেনীতে এম্বিয়েন্স রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের শুভ উদ্বোধন

আসামিকে ধরতে গিয়ে ‘হৃদরোগে’ পুলিশ সদস্যের মৃত্যু

চাঁদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল বিস্ফোরণ ও উদ্ধার, প্রাণনাশের হুমকি

রাজশাহী শিক্ষা বোর্ড: গোপনে ৫৬ নিয়োগ দিলেন চেয়ারম্যান

দাউদকান্দিতে মাদকবিরোধী অবস্থানে হামলা, আহত ৯

শ্রীমঙ্গলের বিভিন্ন মন্দিরে পূজা, এরপর তারেক রহমানের জন্য চা শ্রমিকদের বিশেষ প্রার্থনা

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ইউনিয়ন বিএনপির সব কমিটি বিলুপ্ত

শ্যামনগর কৈখালীতে জামায়াত নেতার তরমুজ ক্ষেত লন্ডভন্ড

পটুয়াখালীতে খাল থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ট্রাক চাপায় সাবেক সেনাসদস্য নিহত, ঘাতক ট্রাক চালক গ্রেফতার

কুড়িগ্রামে রমজানে ভেজালরোধে কঠোর অবস্থানের ঘোষণা

উলিপুরে পবিত্র রমজান ও একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার-১ আসনে ছয় প্রার্থীর লড়াইয়ে চারজন হারালেন জামানত