দীর্ঘ প্রতিক্ষার পর শুরু হলো কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়কের কাজ
দীর্ঘ প্রতিক্ষার পর গাজীপুর সিটি করপোরেশনের এর কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়কের ড্রেনসহ আরিসিসি ঢালাই এর কাজ শুরু হয়েছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পর সড়ক ও ড্রেনের আরসিসি ঢালাই কাজ শুরু হওয়ায় জলাবদ্ধতা থেকে রেহাই মিলবে পথচারীসহ স্থানীয়দের। এতে জনমনে দেখা দিয়েছে স্বস্তি।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে হক মেডিকেল এর সামনে থেকে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়কের কাজ শুরু করা হয়। প্রথমে কোনাবাড়ী থেকে দুই কিলোমিটার কাজ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এসময় গাজীপুর সিটি করপোরেশন অঞ্চল-৭ এর উপ-সহকারী প্রকৌশলী তারেক হাসান,ঠিকাদারি প্রতিষ্টান এন এস এন্টারপ্রাইজ এর ইঞ্জিনিয়ার সানিয়াত খান,মর্ডান ইঞ্জিনিয়ারস প্লানার্স এন্ড কনসালটেন্ট লিঃ এর ইঞ্জিনিয়ার মো: মাইনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশন সূত্রে জানাযায় ৬৬ কোটি টাকা ব্যায়ে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ড্রেনসহ আরসিসি ঢালাই ৭ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে। এতে সড়কটিতে জমে থাকা জলাবদ্ধতা নিরসন হবে।
স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন ধরে এই রাস্তাটির কাজ না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছ। বিশেষ করে রাস্তাটি সামান্য পানিতে হাঁটু পানি জমে থাকতো। এতে সীমাহীন দুর্ভোগ প্রহাতে হতো স্থানীয় বাসিন্দাসহ শতশত শিক্ষার্থী ও পথচারীদের। রাস্তাটির নির্মাণ কাজ শুরু হযওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। এতে দুর্ভোগ থেকে রেহাই মিলবে সকলের।
মোঃ আবেদ হোসেন ভূঁইয়া নামে এক স্থানীয় বাসিন্দা বলেন,সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটিতে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হতো। এতে মারাত্মক ভোগান্তি পোহাতে হতো স্থানীয় বাসিন্দাসহ শতশত পথচারী ও শিক্ষার্থীদের। স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা এই সড়কটি ব্যবহার করায় তাদেরও দুর্ভোগ পোহাতে হতো। সড়কটিতে আরসিসি ঢালায় ও ড্রেন হওয়ায় স্বস্তি মিলেছে জনমনে
গাজীপুর সিটি করপোরেশন অঞ্চল-৭ এর উপ-সহকারী প্রকৌশলী তারেক হাসান জানান, কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়কটি ৭ কিলোমিটার ড্রেনসহ আরসিসি ঢালাই কাজ শুরু করা হয়েছে। বর্তমানে ২৪ ফিট কাজ করা হবে। পরবর্তীতে জমি অধিগ্রহণ করে ৬০ ফিট রাস্তা বৃদ্ধি করা হবে।
T.A.S / T.A.S
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ