ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে ২২ হাজার পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক-২


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ১৮-১২-২০২৪ দুপুর ২:৪০

দিনাজপুরের ঘোড়াঘাটে ৪৪ লাখ টাকা মূল্যর নেশা জাতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। 

গতরাতে উপজেলার ৪ নং ইউনিয়নের কামদিয়া রোড রনির ছ,মিল সংলগ্ন পাকা রাস্তার উপরে চেক পোস্ট বসিয়ে নিষিদ্ধ ট্যাবলেট সহ দুই জনকে আটক করা হয়। 

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক সকাল ১১ টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট উপজেলার কামদিয়া রোড দিয়ে মাদকের বড় একটি চালান প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টহল দল চেক পোস্ট বসিয়ে ২২ হাজার পিচ নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্টাডল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবুল হায়াত (৩৭) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আঁখিনূর মিয়া (৩৬)। 

আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজকে তাদের দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার