ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহাম্মদপুর জাতীয়তাবাদী শ্রমিক দলের বিজয় উৎসব ও আলোচনা সভা হয়েছে


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৮-১২-২০২৪ বিকাল ৫:৯

রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার ৩৪ নং ওয়ার্ডে শ্রমিক দলের বিজয় দিবস ও আলোচনা সভা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ ঢাকা মহানগর উত্তর। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে রায়েরবাজার এলাকায় এই বিজয় উৎসব এবং আলোচনা সভা হয়।

এসময় তিনি বলেন, এই বিজয় উৎসব ১৫ বছর ধরে শ্রমিক দল ও বিএনপি করতে পারেনি যা আজ করছে। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আমরা কাজ করে যাচ্ছি। এই বাংলাদেশ স্বাধীনতার পর ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত জনগণের অধিকার নিশ্চিত হয়নি এবং বিগত ১৫ বছর দুঃশাসনের মধ্যে দিয়ে এই বাংলাদেশ অসহায় ছিল। এসময় তিনি শহীদ জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন,বিএনপি জনগণের দল, গণমানুষের দল, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়া হবে। দলে যাতে কোনো চাঁদাবাজি না হয় এবিষয়ে সতর্ক করে। তিনি চাঁদাবাজদের হুশিয়ার করেন কেউ যাতে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি না করতে পারে।

বিজয় দিবস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সভাপতি আলী কায়সার পিন্টু। এসময় পিন্টু নেতাদের উদ্দেশ্য বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে আমার শ্রমিক দলের কর্মীরা কাজ করে যাচ্ছে তবেঁ কেউ চাঁদাবাজি করবেন না। যদি কারো বিষয় কোনো চাঁদাবাজির অভিযোগ আসে তাহলে দলের স্বার্থে অভিযোগকারীকে বহিষ্কার করতে বাধ্য হবো।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সদস্য সচিব মোঃ হেমায়েত গাজী। ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাডভোকেট মাসুম খান রাজেশ,ছাত্র দলের ঢাকা দক্ষিণ এর সদস্য সচিব জুয়েল রাজ। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহীম মৃধা, মোঃ সোবহান, মোঃ বাবু,মোঃ ইউসুফ, মোঃ অলি মোঃ রাজু, মোঃ রুবেল হাওলাদার সহ মোহাম্মদপুর থানার মোট ৫টি ওয়ার্ড এর সাধারণ সম্পাদক এবং সভাপতিরা।

T.A.S / T.A.S

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়