ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনসহ নানান অনিয়ম

কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে হত্যাসহ অন্তত এক ডজন মামলা


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১৮-১২-২০২৪ বিকাল ৫:১৬

হাজার হাজার কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অবশেষে দুদকের মামলায় পড়তে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা মল্লিকা ত্রিপুরা।

গত ২১ নভেম্বর করা সম্পদের (স্থাবর-অস্থাবর) যাবতীয় তথ্য-উপাত্ত চেয়ে চিঠি ইস্যু করেছে দুদকের অনুসন্ধান টিম। তবে পলাতক কুজেন্দ্র ও মল্লিকা চিঠির জবাব না দেওয়ায় দুদক তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। দুদকের একটি দায়িত্বশীল এমন তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

দুদকের তথ্য মতে, ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামায়, ১০ বছরে কুজেন্দ্র লাল ত্রিপুরার আয় বেড়েছে প্রায় ১৩ গুণ। মাত্র ১০ বছরের ব্যবধানে বেড়েছে শত শত একর জমি, বেড়েছে ব্যবসা। সেই সঙ্গে এফডিআরের পরিমাণ, স্বর্ণালংকার, গাড়ি ও বাড়ির সংখ্যা বেড়েছে তার। ২০১৪ ও ২০১৮ সালের হলফনামায় কেবল খাগড়াছড়ি সদর ও দীঘিনালায় সম্পত্তি থাকার কথা উল্লেখ থাকলেও ২০২৩ সালে জমা দেওয়া হলফনামায় রাঙ্গামাটি ও ঢাকায় সম্পত্তি থাকার হিসাব দেখানো হয়। সে সাথে তার স্ত্রী স্কুল শিক্ষিকা মল্লিকা ত্রিপুরার নামে অবৈধ উপায়ে শত শত কোটি টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। কুজেন্দ্র লাল ত্রিপুরাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইতিমধ্যে কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে খাগড়াছড়ি ও চট্টগ্রামে হত্যাসহ অন্তত এক ডজন মামলা দায়ের হয়েছে। 

দুদকের সূত্রের দাবী অনুসন্ধানে এখন পর্যন্ত রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে খাসরাং নামে দুটি রিসোর্ট, খাগড়াছড়ি আলুটিলায় খাসরাং রেস্টুরেন্ট, ঢাকার পূর্বাচলে প্লট, উত্তরায় বিশাল দুইটি ফ্ল্যাট, খাগড়াছড়ি সদরের খাগড়াপুরে নিজের নামে, খবংপুড়িয়ায় বান্ধবী রূপনা চাকমার নামে বাড়ী ও দীঘিনালায় তিনটি বাড়ি ও ল্যান্ডক্রুজার গাড়িসহ বিলাসবহুল একাধিক গাড়ির তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, নামে-বেনামে বিভিন্ন হিসাবে শত কোটি টাকা থাকার তথ্য-প্রমাণও পাওয়া গেছে।

কুজেন্দ্র লাল ত্রিপুরার নিজের পাশাপাশি স্ত্রীর নামেও রয়েছে কোটি টাকার সম্পদ। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের হলফনামায় সম্পদ, আয় ও আর্থিক বিবরণী একই রকম দেখানো হলেও ২০২৩ সালে এসে তা বেড়ে যায়। ২০২৩ সালের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছরের ব্যবধানে কুজেন্দ্র লাল ত্রিপুরার প্রায় আট কোটি টাকা মূল্যের সম্পদ বেড়েছে। এর মধ্যে রাঙ্গামাটির সাজেক ভ্যালির কংলাকে ৪ দশমিক ৮ একর ভূমির ওপর খাসরাং রিসোর্টে বিনিয়োগ দেখানো হয় চার কোটি ৪২ লাখ এক হাজার টাকা। খাগড়াছড়ি সদরের আলুটিলায় খাসরাং রেস্টুরেন্টে বিনিয়োগ দেখানো হয় দুই কোটি ২২ লাখ ৬৫ হাজার টাকা।

দুদক অনুসন্ধান বলছে, কুজেন্দ্র লাল ত্রিপুরার খাগড়াছড়ি সদরের খাগড়াপুর, খবংপুড়িয়া ও দীঘিনালায় বাড়ি রয়েছে তিনটি। হলফনামায় যার মূল্য দেখানো হয়েছে তিন কোটি ১৭ লাখ ৭১ হাজার ৩৬৬ টাকা। বাস্তবে কিন্তু তার চেয়ে কয়েকগুণ বেশি। কুজেন্দ্র লাল ত্রিপুরা রয়েছে শুল্কমুক্ত ল্যান্ডক্রুজার ও জিপসহ বিলাসবহুল কয়েকটি গাড়ি। এ ছাড়া এমপি পুত্রের নামে ৩৬ লাখ টাকার একটি বিলাসবহুল প্রাইভেট কার, পরিবহন খাতে ব্যবসার উদ্দেশ্যে পিকআপ-১, পিকআপ-২-সহ ভাড়ায়চালিত অসংখ্য গাড়িও রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, খাগড়াছড়ি সদর উপজেলাধীন আলুটিলা পর্যটন এলাকায় ১০ একর (১০০০ শতাংশ) সরকারি খাসজমি দখল করেন কুজেন্দ্র লাল ত্রিপুরা। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার রাস্তার দুই পাশে কয়েক হাজার একর জমিতে সেগুন ও আমবাগান, দীঘিনালা উপজেলাধীন বোয়ালখালী এলাকায় স্ত্রী ও নিজের নামে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে “কুজেন্দ্র-মল্লিাকা মডার্ন কলেজ’। এ জন্য ২০ কোটি টাকার ব্যক্তিগত ট্রাস্টি গঠন।

দুদকের সূত্র জানায়, অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গত ৪ সেপ্টেম্বর দুদক থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে তলব করা হলেও তিনি হাজির হননি। এর আগে ২৯ আগস্ট দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

T.A.S / T.A.S

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১