ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ১৯-১২-২০২৪ দুপুর ১২:১৬

নোয়াখালীর সদর উপজেলা থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা করার সময় এক ভুয়া সেনাবাহিনীর ক্যাপ্টেনকে আটক  করেছে সেনাবাহিনী। একই সময়ে ভুয়া ক্যাপ্টেনের সহযোগী এক এডভোকেটকেও আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজুবলী গ্রামের শামসুল হকের ছেলে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন (৩৮) ও তার সহযোগী সদর উপজেলার চুলডগী গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে এডভোকেট মোহাম্মদ জলিল হোসেন (৩৯)।

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাবিল রহমান গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর এলাকায় অভিযান চালায়। অভিযানে ভুয়া ক্যাপ্টেন আকরাম হোসেন ও তার সহযোগী এডভোকেট মোহাম্মদ জলিল হোসেনকে আটক করে।

অভিযোগ রয়েছে, ভুয়া ক্যাপ্টেন আকরাম ও তার সহযোগী অ্যাডভোকেট জলিল ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে নোয়াখালীর বিভিন্ন এলাকার মানুষের থেকে মামলা মীমাংসার প্রলোভনে টাকা আদায় করে আসছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত