ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

তানোরে এক প্রতিষ্ঠানের শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে পরীক্ষা দিচ্ছেন


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৯-১২-২০২৪ দুপুর ১২:২২

রাজশাহীর তানোরের কলমা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নানা অনিয়ম ও আকুন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে।এখানকার শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে অন্য স্কুল থেকে। এখানে পড়ালেখা করলেও অনুমোদন না থাকায় শিক্ষার্থীদের চন্দনকৌঠা উচ্চ বিদ্যালয় থেকে পাবলিক পরীক্ষা দিচ্ছেন।এতে তাদের আর্থিক ক্ষতির পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে। কলমা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পোস্টারে লেখা রয়েছে নার্সারি থেকে পঞ্চম, জেডেসি, নবম শ্রেণি পর্যন্ত। অথচ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও জেলা শিক্ষা অফিস কর্তৃপক্ষ বলছে এ ধরনের প্রতিষ্ঠানের কোনো অনুমোদন নেই। এলাকাবাসি গতকাল ১৮ ডিসেম্বর কলমা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নানা অনিয়ম-অসঙ্গতির চিত্র তুলে ধরে ডাকযোগে রাজশাহী আঞ্চলিক ও জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ প্রেরণ করেছেন।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের সময়ে ময়নার হেলমেড বাহিনীর সদস্য কলেজ পরিচালক সাদিকুল ইসলাম ক্ষমতার প্রভাব বিস্তার করে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।কিন্ত্ত গত ৫ আগস্টের পরে অনিয়ম, অব্যবস্থাপনা, শিক্ষকের স্ক্যান্ডাল, অভিভাবক ও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে বিক্ষুব্ধরা কলমা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে ব্যাপক ভাঙচুর করে। এছাড়াও এলাকার কয়েকটি প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে গেছে। 

প্রসঙ্গত,সরকারি নির্দেশনা অনুযায়ী ৩৪টি শর্ত পূরণ না হলে বেসরকারি কেজি স্কুল ও মাদ্রাসাগুলো নিবন্ধন বাতিল গণ্য ও প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশনা রয়েছে। কিন্ত্ত কলমা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ৩৪টি শর্তের মধ্যে অর্ধেক শর্ত পুরুণ করতে পারেনি। অথচ অনুমোদনবিহীন কলমা আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে সরকারি বই সরবরাহ অব্যাহত রেখেছে উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিস বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, এই প্রতিষ্ঠানে ভর্তি হলে সমাপনী, জেএসসি, জেডেসি, এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার শতভাগ গ্যারান্টিসহ নানা লোভনীয় অফার রাখা হয়েছে শিক্ষার্থীদের সামনে। কর্তৃপক্ষের যথাযথ মনিটরিংয়ের অভাবে এসব প্রতিষ্ঠান দিন দিন বেড়েই চলছে। এদিকে-অবৈধ প্রতিষ্ঠান টাকার বিনিময়ে নিবন্ধনের চেষ্টা চলছে বলেও আলোচনা রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান সকালের সময়কে জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদনবিহীন কোনো স্কুল অথবা কলেজ-মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি করা যাবে না। প্রতিষ্ঠানগুলোর বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে দেখা হবে। 

এদিকে পাঠদানের অনুমতি না থাকা এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানো হয় অষ্টম ও জেডেসি শ্রেণির শিক্ষার্থীদেরও। এক্ষেত্রে সমাপনী পরীক্ষা দিতে তাদের শিক্ষার্থীদের নিয়ে দ্বারস্থ হতে হয় অনুমতি থাকা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে। অনুমতি আছে এমন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী হিসাবে চালিয়ে দেওয়া হয় অনুমতি না থাকা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। এবিষয়ে জানতে চাইলে কলমা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক সাদিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে সকালের সময়কে বলেন, সকল নিয়মনীতি অনুসরণ করে তিনি প্রতিষ্ঠান পরিচালনা করছেন।তিনি বলেন, উপজেলায় তার মতো আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত