গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক
গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার সকালে এই অভিযান চালান দুর্নীতি দমন কমিশন, গোপালগঞ্জ-এর উপ-পরিচালক মোঃ মশিউর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল।
হাসপাতালের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে এই অভিযান পরিচালনা করেন তারা। এসময় হাসপাতালে সরকারি ঔষধের হিসাবের অনিয়ম, সঠিক সময়ে ডাক্তার না আসা, দীর্ঘদিন হাসপাতালের এক্সরে মেশিন, সিটিস্ক্যান মেশিন, এমআরআই মেশিন অচল, রোগীদের জন্য রান্না করা অস্বাস্থ্যকর খাবার, টিকিটের টাকা বেশী নেয়া, অর্থের বিনিময়ে সার্টিফিকেট বাণিজ্যের প্রমাণ সংগ্রহ করে এসব বিষয়ে তদন্ত করেন এবং বিষয় গুলির প্রমানও পান দলটি।
এবিষয়ে অভিযোগ যেমন রয়েছে তেমনি অভিযুক্তরাও তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এসব অনিয়ম এর বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডাঃ জীবিতেশ বিশ্বাস বলেন, “আমরা এসব অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেবো।
দুদক উপ-পরিচালক মোঃ মশিউর রহমান বলেন, “আমরা দীর্ঘ সময় এই হাসপাতালে অবজার্ভেশন করেছি। ডাক্তার সঠিক সময় আসেন না। টিকিটের মূল্য ১০ টাকার বদলে ২০/৩০ টাকা করে নিচ্ছে। দীর্ঘদিন ধরে গোপালগঞ্জবাসী হাসপাতালের বিভিন্ন সেবা থেকে কেন বঞ্চিত হচ্ছেন।
T.A.S / T.A.S
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস