গুইমারায় বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধন
বর্ণিল আয়োজনে বুধবার (১৮ ডিসেম্বর) গুইমারায় শুভ উদ্বোধন হয়েছে বাঁশরী ওয়াদুদ ফুটবল টূর্ণামেন্ট। উপজেলার ষোলটি দল নিয়ে নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টের আয়োজন করেছে সম্প্রীতি যুব সংঘ। এ উপলক্ষে গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়েল মাঠকে সাজানো হয়েছিল বাহারি সাজে। বেলা দুইটা থেকেই খেলা উপভোগে ছুটে আসে হাজার হাজার ফুটবল প্রেমী। খেলা উদ্বোধনের আগে অতিথিদের ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়। এ সময় চমৎকার নৃত্ব্যে মেতে উঠেন শিল্পিরা।
বেলা আড়াইটায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তাফা পিএসসি. জি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, গুইমারা থানার ওসি তদন্ত দিপংকর, গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আরমান হোসেন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মো: ইউছুপ। এতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, ২নং হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সুমন।
কানায় কানায় দর্শক ভরা মাঠে উদ্বোধনী খেলায় মাঠে নামে গুইমারা বাজার একাদশ বনাম আরাফাত রহমান কোকো স্পোর্টি ক্লাব। মুহু মুহু করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে নিজ দলের সমর্থকরা। দৃষ্টিনন্দন খেলাটি নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়লাভ করে গুইমারা বাজার একাদশ। এসময় রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন সুমন ত্রিপুরা ও বিশাল দে।
T.A.S / T.A.S
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা