ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

গুপ্ত হত্যা বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি শিক্ষার্থীদের


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৯-১২-২০২৪ বিকাল ৬:৩৮

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুম, খুন ও গুপ্তহত্যা সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সিয়াম ইলাহী। 

৫ দফা দাবি সমুহ হচ্ছে গুপ্ত হত্যার সাথে জড়িতদের  দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করা এবং নতুন করে কেউ যেন হত্যার শিকার না হয় সে ব্যবস্থা করা,   স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন, সন্ত্রাস এবং রাজনৈতিক আশ্রয় প্রতিরোধ করা , ক্ষতিগ্রস্ত পরিবার ও ঝুঁকিপূর্ণ এলাকার শিক্ষার্থীদের  সুরক্ষার ব্যবস্থা নেয়া। 

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এখনো ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা নানা ধরনের উস্কানিমূলক  প্রচারণা করছে। এছাড়া গণহত্যার সাথে জড়িত যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে এখনো গ্রেফতার করা হয়নি ফলে তারা এখনও গুপ্ত হত্যার পরিকল্পনা করছে। 

এসময় উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি সাফায়াত হোসেন , সাইফুর রহমান খান, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি  আবদুর রহমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের  বায়াত উল্লাহ বায়াত, ইস্ট ডেলটা ইউনিভার্সিটির ছাত্র প্রতিনিধি তওসিফ ইমরুজ, আরমান শাহরিয়ার, ফাহিম, মুনয়িম আছরা, খলিলুর রহমান মুজাহিদ প্রমুখ।

T.A.S / T.A.S

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার