ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

অধ্যক্ষ আব্দুল আলিম

ফ্যাসিস্ট সরকার ১৪৪ ধারা জারি করে তাফসির মাহফিল বন্ধ করেছে


নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ photo নজরুল ইসলাম শরীফ, মোড়েলগঞ্জ
প্রকাশিত: ১৯-১২-২০২৪ বিকাল ৬:৪৭

বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াত ইসলামীর মনোনিত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার জনগনের ত্যাগ এবং কোরবানীকে ছিনতাই করে নিয়ে ছিল। জনগনের রক্তের বিনিময় অর্জিত রাষ্ট্র ব্যবস্থাকে ছিনতাই করে তারা বাংলাদেশে ফ্যাসিস্ট ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এবং সৈর সাশন প্রতিষ্টা করে নির্যাতন, নিস্পেশন, লুণ্ঠন ও রাহাজানি করেছে। তিনি আরো বলেন, বিগত দিনে আমরা দেখিছি ফ্যাসিস্ট সরকারের এসপি ডিসি রথ যাত্রা উদ্বোধন করেছে আর ১৪৪ ধারা জারি করে তাফসির মাহফিল বন্ধ করে দিয়েছে। এরা ইসলামের দুসমন।

গতকাল বৃহস্পতিবার সকালে মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে এবাদুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল আলিম এ কথা বলেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিতআলোচনা সভায় প্রধান অতিথির বক্তাব্যে তিনি আরো বলেন, ‘আমাদের মহান স্বাধীনতাকে প্রকৃত অর্থে অর্থবহ করতে এবং বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে ২০২৪ সালে ছাত্র-জনতা বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। ছাত্র-জনতার এই অভ্যুত্থানের চেতনা ও আদর্শকে সামনে রেখে আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। 

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা শাহাদাৎ হোসাইন, নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, সেক্রেটারী মাওলানা মোঃ মাকসুদ আলী খান, ১৬নং খাউলিয়া ইউনিয়ন শাখার আমীর মোঃ আঃ ওয়াদুদ আকন, সেক্রেটারী মোঃ শহীদুল ইসলাম, সন্ন্যাসী পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ তালেবুল্লাহ শিকদার, সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাবুব সিকদার প্রমুখ।

T.A.S / T.A.S

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত