ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

টঙ্গীতে হামলাকারী সাদগ্রুপকে নিষিদ্ধের দাবিতে বাঁশখালীতে তাবলীগ জামাতের বিক্ষোভ


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১২-২০২৪ বিকাল ৭:১৪

টঙ্গী ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপর হামলার প্রতিবাদে ও সাদগ্রুপকে নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও  সমাবেশ করেছে তাবলীগ জামাত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে পৌরসভার জলদী বাইঙ্গাপাড়া বড় মাদরাসার প্রধান গেইট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে  উপজেলা সদরের থানা গেইট পর্যন্ত প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গেইটের সামনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত স্মারক লিপি প্রদান করেন দাওয়াতে তাবলীগের নেতারা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, টঙ্গী ময়দানে সাদপন্থীরা অতর্কিতে হামলা চালিয়ে মুসল্লিদের হত্যা ও রক্তাক্ত আহত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, তারা বলেন, ভারতের মাওলানা সাদের বিভিন্ন সময়ে দেয়া উদ্দেশ্য প্রনোদিত বক্তব্যের কারণে মুসল্লিদের মধ্যে বিভেদ তৈরি করেছে। মসজিদ দখল করাসহ বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তিনি। তার অনুসারীরা দেশীয় তৈরি সশস্ত্র নিয়ে টঙ্গী ময়দানে ঘুমন্ত মুসল্লীদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। তাদের এ হামলায় চারজন নিরহ মুসল্লি শাহাদাত বরণ করেছে এবং আরও অসংখ্য মুসল্লীরা  আহত ও নিখোঁজ হয়েছে। আহতদের মধ্যে হাসপাতালে অনেকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যারা ইস্তেমা ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপর  হামলার ঘটনা ঘটায় তারা কোনো ধরনের দাওয়াতে তাবলীগ হতে পারেনা।

সাদ অনুসারীরা এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে জঙ্গি  কর্মকাণ্ড শুরু করেছে, যার প্রমাণ হচ্ছে টঙ্গী ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপর হামলার মতো ন্যাক্কারজনক ত্রাস সৃষ্টি করা,  নিরহ মুসল্লিদের হত্যা করা।

এসময় বক্তারা সাদপন্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ড নিষিদ্ধ করাসহ ঘুমন্ত মুসল্লীদের উপর নির্বিচারে অতর্কিত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে  
বক্তারা বলেন, প্রকৃত তাবলিগের সাথীরা সন্ত্রাসী কর্মকাণ্ডকে পছন্দ করেনা, অথচ সাদ অনুসারীরা মানুষ হত্যার মধ্যদিয়ে এদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যার প্রমাণ হচ্ছে টঙ্গী ময়দানে ঘুমন্ত মুসল্লীদের উপর হামলা চালিয়ে নিরহ মুসল্লিদের হত্যা করা।

চাম্বল বড় মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফোজাইল বিন আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মুফতি মাওলানা রাকিব, মাওলানা ইয়াসিন আমিনী, নুরুল আমিন, ইব্রাহিম, দিদারুল ইসলাম, ইসমাইল জবীহ, মাওলানা নুরুল কাদের, মাওলানা বেলাল, মাওলানা আবুল বশর, মাওলানা ইউনুস, মাওলানা মাহমুদুল হক, মাওলানা দেলোয়ার, মাওলানা ওসমানগণী, , তাবলীগ সাথী আমির হোসেন, মাওলানা মোঃ ইসমাইল।

উল্লেখ্য, এবিক্ষোভ মিছিলে দাওয়াতে তাবলীগের অন্তত দুই সহস্রাধিক নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

T.A.S / T.A.S

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির