কাপাসিয়া উপজেলা আ' লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব-১। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগরীর শিববাড়ী মোড় এলাকা থেকে
র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে। পরে রাতে তাকে কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলণের সময় গত ৪ আগস্ট কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতার উপর আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান। পরের দিন ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের মতো তিনিও পলাতক ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তিনি গাজীপুর মহানগরীর শিববাড়ি মোড় এলাকা থেকে রাজধানীর উত্তরা যাওয়ার সময় সংবাদ পেয়ে র্যাব-১, গাজীপুরের পোড়াবাড়ী স্পেশালাইজড কোম্পানীর সদস্যরা কাপাসিয়া থানার মামলার আসামী হিসাবে তাকে গ্রেফতার করে।
আওয়ামী লীগ সরকার পতন হলে সেই ঘটনায় গত ৭ সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মীর মাহমুদুল হাসান মাসুম মিজানুর রহমানসহ ২৪ জনের নাম উল্লেখ করে এবং ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে একটি মামলা করেন। মিজান কে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কাপাসিয়া থানায় হস্তান্তর করেছেন র্যাব-১ এর নায়েব সুবেদার মোহাম্মদ মাহবুব আলম।
গ্রেফতার মিজানের বিরুদ্ধে বিভিন্ন মানুষের জমি দখলে সহায়তা, কাপাসিয়া খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ নিয়ন্ত্রণ, অবৈধ ইট ভাটা নিয়ন্ত্রণ, কাবিখা-টিআর এর চাউল খাদ্য গুদাম থেকে ছাড়করণ-বিক্রয় নিয়ন্ত্রনের সিন্ডিকেটে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি এসবসহ বিভিন্ন উন্নয়ন কাজের টেন্ডার, হাট বাজার ইজারা নিয়ন্ত্রণসহ নানা অপকর্ম করে বিপুল সম্পদের মালিক হয়েছেন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসন জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একাধিক মামলা রয়েছে। তাকে কাপাসিয়া থানার ১১/১৮৪ নং মামলায় গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান