শেখ হাসিনার মুখে মধু ছিল আর অন্তরে ছিল বিষ: মামুনুর রশিদ খান
শেখ হাসিনার মুখে মধু ছিল আর অন্তরে ছিল বিষ। মাফিয়া ডন হাসিনা বক্তব্যে দুর্নীতিতে জিরো টলারেন্স বলত সব সময়। কিন্তু ওনার আমলেই ব্যাংক লুট, ডাকাতি, ডলার পাচার, ব্যাংক থেকে স্বর্ণ চুরি হয়েছে। কোটি কোটি টাকা লুটপাট করেন।
তারেক রহমানের নির্দেশে সারা দেশে কৃষক সমাবেশের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মামুনুর রশিদ খান এসব কথা বলেন।
আতাইকুলা ইউনিয়ন কৃষকদলের সভাপতি তরিকুল ইসলাম নান্টুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ, সিনিয়র সহ- সভাপতি হাবিবুর রহমান বাচ্চু যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক মুন্না,সাংগাঠনিক সাম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, পাবনা সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাইদুল ইসলাম ছাপ্পান, তাঁতীদল পাবনা সদর উপজেলা সভাপতি হারুনর রশিদ হারুন মোল্লা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ভাগ্য বদল হবেই। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষিতে সমৃদ্ধ হবে বাংলাদেশ। আগামীতে তারেক রহমানের পরিকল্পনায় কৃষি সমৃদ্ধ দেশ গঠন করা হবে। সেজন্য আগামী বাজেটে কৃষকের জন্য চমৎকার কিছু উপহার দেয়া হবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের ভাগ্য বদল হবেই। কৃষকদের জন্য উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা, কৃষকের ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার ব্যবস্থাসহ যাবতীয় সুযোগ সুবিধা দেয়া হবে বলে মন্তব্য করেন।
এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
শেখ হাসিনার শাসন ব্যবস্থার ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার মুখে মধু ছিল আর অন্তরে ছিল বিষ। বলত একটা ওনি করত আরেকটা। মাফিয়া ডন হাসিনা বক্তব্যে দুর্নীতিতে জিরো টলারেন্স বলত সব সময়। কিন্তু ওনার আমলেই ব্যাংক লুট, ডাকাতি, ডলার পাচার, ব্যাংক থেকে স্বর্ণ চুরি হয়েছে। কোটি কোটি টাকা লুটপাট করে বেগমপাড়ায় আলিশন বাড়ি বানিয়ে।
কৃষকের জন্য রপ্তানিযোগ্য মান নির্মাণ করতে একটি বিল্ডিং বানাতে গিয়েও ১৫৮ কোটি টাকা লুটপাট করেছে। এটাই হলো আওয়ামীলীগের চরিত্র। নতুন মেশিন আমদানির নামে পুরাতন মেশিনে স্টিকার লাগিয়ে কোটি কোটি টাকা আত্মসাত করেছে। সব কিছুতে জালিয়াতি। এটাই হলো শেখ হাসিনার মাফিয়াতন্ত্র।
বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের চিত্র বলতে গিয়ে মামুনুর রশিদ বলেন, হাসিনার পুলিশ বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা নির্যাতিত বিএনপির কর্মীরা শত অত্যাচারের পরেও দল থেকে কেউ ছিটকে পড়েনি। শত জুলুম নির্যাতন সহ্য করেই দলকে এগিয়ে নিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
বায়োটেকনোলজি ব্যবহার করে কৃষি খাতকে আধুনিকায়ন করেন বিএনপি সরকার। রাঘববোয়ালরা কোটি কোটি টাকা লোন নিলেও কারও কোমরে কোন রশি পড়েনি। কিন্তু কৃষকের কোমরে রশি লাগিয়েছে হাসিনা সরকার। বিএনপি ক্ষমতায় গেলে কারও কোমরে রশি পড়বে না। বিএনপি চরাঞ্চলের মানুষকের ভাগ্য উন্নয়নে বিশাল কর্মসূচি নিয়েছিল। এখন তারেক রহমানের পরিকল্পনা কৃষি সমৃদ্ধ দেশ হবে। কৃষকের জন্য প্রতিটি ইউনিয়নে কোল্ড স্টোরেজের ব্যবস্থা করবেন। যাতে কৃষকের উৎপাদিত পণ্যে ন্যায্যমূল্য পায়। কোন ফসল বা সবজি নষ্ট হবে না।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ