ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় রেস্টুরেন্ট ম্যানেজার নিহত


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২০-১২-২০২৪ দুপুর ৩:২

নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় রেস্টুরেন্ট ম্যানেজার আব্দুল হালিম (৪২) নিহত হয়েছেন। 
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বীর বাঘবের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
নিহত আব্দুল হালিম বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের রায়েরগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে এবং আহিনাফ ক্যাফের ম্যানেজার। 
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলযোগে আব্দুল হালিম তার কর্মস্থল আহনাফ ক্যাফেতে আসছিল। তার মোটরসাইকেল বীর বাঘবের ঈদগাহ মাঠের কাছে আসতেই বিপরীত দিক থেকে আসা একটি টমটম তাকে ধাক্কা দেয়। 
এতে আব্দুল হালিম ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তাই তাকে মৃত ঘোষণা করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা