প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা
খাগড়াছড়ি সদরের নেতৃত্বে মংখই-থৈইউ “অধিকার আদায়ে রাজপথে স্বচ্চার হওয়ার আহ্বান”
অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধ ভাবে স্বচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা বলেছেন, পিঁছিয়ে আছে মারমা সম্প্রদায়। তাই অধিকার আদায়ের লক্ষ্যে সকলকে একতাবদ্ধ হয়ে নিজেদের প্রাপ্তি আদায় করে নিতে হবে বলে জানান তিনি।
শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হলে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এর সদর উপজেলা আহ্বায়ক কমিটি আয়োজিত ৭তম কাউন্সিল ২০২৪ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মারমা সম্প্রদায়কে সামাজিক ভাবে সচেতন হতে হবে। অধিকার আদায়ের আন্দোলনে রাজপথে থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও চাকরি,শিক্ষা,ব্যবসা-বাণিজ্য থেকে প্রতিটি সেক্টরে নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে স্বোচ্ছার থাকার আহ্বান জানিয়ে পিঁছিয়ে নয় এগিয়ে যেতে সব সময় এ সংগঠন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈষম্যহীন সমাজ বিনির্মাণ হোক আমাদের অঙ্গিকার স্লোগানে খাগড়াছড়ি সদর উপজেলা শাখার কাউন্সিলে অন্যানদের মধ্যে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এর খাগড়াজড়ি সদর শাখার রাপ্রু মগ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এর খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কংচাইরী মাষ্টার,সাধারন সম্পাদক কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা প্রমূখ।
পরে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা কমিটির সভাপতি মংখই মরামা,সম্পাদক থোয়াইউ মারমাকে সাধারণ সম্পাদক ও রমোদু মারমাকে সাংগঠনকি সম্পাদক করে তনি বছররে জন্য ১০১ জন সদস্য নয়িে বাংলাদশে মারমা ঐক্য পরষিদরে খাগড়াছড়ি সদর উপজলো শাখার র্কাযকরী কমটিি গঠন করা হয়।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান