গোপালগঞ্জে ৫শ’ শিক্ষার্থীকে শীতবস্ত্র, ৬৯ শিক্ষার্থীকে শিক্ষা অনুদান প্রদান
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫০০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অসহায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৯ জন শিক্ষার্থীকে শিক্ষা অনুদান প্রদান করা হয়েছে। টুঙ্গীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
আজ শুক্রবার সকালে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস সুপার মার্কেটের মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ শামছুল আরেফিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বক্তব্য রাখেন। পরে টুঙ্গিপাড়া উপজেলার ১৮ টি প্রাথমিক বিদ্যালয় ও ৮ টি মাদ্রাসার ৫’শ শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ এবং অসহায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৯ জন শিক্ষার্থীকে ৮ লাখ টাকা শিক্ষা অনুদান প্রদান করা হয়।
শীত বস্ত্র পাওয়া পাটগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর শিক্ষার্থী আনিসা বলে, আমি ঠিক মত স্কুল যাই। কিন্তু শীত পড়ায় আমরা খুব কষ্ট হতো। শীতবস্ত্র পাওয়ায় আমার স্কুলে যেতে এখন আর কষ্ট হবে না।
বাঁশবাড়িয়া ঝনঝনিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী দিয়া শেখ বলে, আমরা বাবা কৃষিকাজ করে। কষ্ট করে আমাকে পড়ালেখা করাচ্ছেন। শীত পড়ায় স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছিল। শীতবস্ত্র পাওয়ায় এখন আর কষ্ট হবে না। আমি খুব খুশি।
T.A.S / T.A.S
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস