মান্দায় বুড়িমা মন্দিরের জমি-দখল করে মারপিটের অভিযোগ
নওগাঁর মান্দায় বুড়িমা (বুড়িমাতার) মন্দিরের জমি দখল করে বৃক্ষ রোপণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় উপজেলার শামুকখোল গ্রামের মৃত বিজন কুমার ঘোষের ছেলে অলোক কুমার ঘোষ ওরফে সুমন নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের কেেরছেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার শামুকখোল গ্রামের আব্দুল জব্বারের ছেলে সাগর হোসেন (৩৬), ভবানী মহন প্রামানিকের ছেলে সুজয় প্রামানিক (৪২), মবের আলীর ছেলে সেকেন আলী (৩৮) ও কাসেম সরদারের ছেলে মাসুদ রানা (২৮)।
অভিযোগ সূত্রে জানাগেছে, গত ১৬ ডিসেম্বর বিকেল পৌনে ৫ টার দিকে অভিযুক্তরা জোটবদ্ধভাবে মন্দিরের জমি দখল করতে আসেন। এসময় তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এসে বুড়িমা মন্দিরের জমি দখল করে ইউক্যালিপট্যাস গাছ রোপণ করেন। এসময় হিন্দু সম্প্রদায়ের লোকজন বাধা প্রদান করলে তাদেরকে মারপিট করেন। এর কিছুক্ষণ পরে অভিযুক্তরা আবারো মদ্যমপান করে এসে অকথ্য ভাষায় গালিগালাস সহ প্রাণ নাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করেন।
এব্যাপারে অভিযুক্ত শ্রী সুজয় প্রামানিকের সাথে কথা হলে তিনি জানান, উভয়পক্ষের হাতাহাতি দেখে তাদের নিকট এগিয়ে গিয়েছি। একপর্যায়ে তাদের গন্ডগোল ভেঙে দিই। কিন্তু আমি তাদের বিষয়ে কোন কিছু জানিনা। অযথা আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তবে মন্দিরের পাশে সেকেন যে জমিতে বৃক্ষ রোপন করেছে সেই জমি আমার।
এব্যাপারে বুড়িমা (বুড়িমাতার) মন্দির কমিটির সভাপতি হরনাথ চৌধুরী বলেন, রাতের বেলা সেকেন, সাগর দলবল নিয়ে এসে মন্দিরের দখলে থাকা ১নং খতিয়ানের জমিতে হালচাষ করে জোরপূর্বক ইউক্যালিপট্যাসের গাছ লাগিয়েছে। প্রতিবাদ করায় তারা বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে বেড়াচ্ছে। তদন্ত করে জমি উদ্ধারসহ দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, এবিষয়ে কোন অভিযোগ হয়েছে কিনা আমি জানি না।অভিযোগ যদি দিয়ে থাকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২