কটিয়াদীতে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীতে ইমাম উলামা পরিষদ , দাওয়াতে তাবলীগের সর্বস্তরের সাথী ও তৌহিদী জনতার আহবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ডিসেম্বর) সকাল ১০ টার দিকে কটিয়াদী পৌর শহরের কলা মহল মসজিদ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে কিশোরগঞ্জ- ভৈরব মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিক্ষোভ মিছিল শেষে কটিয়াদী বাস স্ট্যান্ড দাওয়াতুল হক মাদ্রাসা প্রাঙ্গণে হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা শামসুল আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুফতি বায়েজিদ আহমদ, হাজী ইউসুফ আলী, আব্দুর রশীদ ওয়াহেদী, উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল্লাহ আল আমিন,হাফেজ মাওঃজহিরুল হক,
মাওলানা তাফাজ্জল হক রশীদি,ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বি,মাওলানা শফিকুল ইসলাম,মাওলানা কামাল উদ্দিন জাফরপুরী,মাওলানা আল আমিন ও মুফতি সোহাইল আহমদ প্রমূখ। সমাবেশে বক্তারা টঙ্গীর ইজতেমা ময়দানে অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত বিচার দাবি করেন। সেই সাথে বাংলাদেশে সা’আদপন্থীদের সকল কার্যক্রম আজীবনের জন্য নিষিদ্ধের দাবি জানান।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান