ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

অপরাধী যে যেই দলেরই হোক ছাড় দেওয়া যাবে না:তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ


জজ মিয়া, কটিয়াদী photo জজ মিয়া, কটিয়াদী
প্রকাশিত: ২২-১২-২০২৪ দুপুর ১২:৪৫

অপরাধী যেই হোক, যতো বড় প্রভাবশালী হোক, যে দলেরই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি,কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী সরকারের আমলে কারানির্যাতিত আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ। 

শুক্রবার (২১শে ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি বলেন,কটিয়াদী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হলেও আরও উন্নতির জায়গা রয়ে গেছে। সেসব নিয়ে আলোচনা চলছে। চাঁদাবাজি যেন কোনো অবস্থাতেই না হয় সে বিষয়ে প্রশাসনের সাথে আলোচনা হয়েছে।

দেশে গত কয়েক দিনে যেসব অপরাধ সংঘটিত হয়েছে, এর সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেওয়া হবে না। সরকার এখন স্থিতিশীল পরিবেশ আনার বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করবে।তিনি আরো বলেন,শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত কটিয়াদী গড়ার লক্ষ্যে উপজেলা বিএনপি কাজ করছে।

পরিশেষে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়