নরসিংদীর পাঁচদোনায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ছাত্রদল কর্মী নিহত
নরসিংদী সদর উপজেলায় মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রদল কর্মীর নাম মো. হুমায়ুন (২৭)। তিনি নরসিংদী সদরের মেহেরপাড়া ইউনিয়নের নাগরাহাট এলাকার একরামুল হকের ছেলে ও পাঁচদোনা ইউনিয়ন ছাত্রদলের কর্মী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শনিবার রাতে পাঁচদোনা মোড়সংলগ্ন বাজার এলাকার একটি মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ১১টার দিকে তার পরিচিত দুজন হুমায়ুনের সঙ্গে কথা বলার জন্য খেলার মাঠের পাশে মাছের আড়তের কাছে মসজিদের দিকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পরই গুলির শব্দ পাওয়া যায়। মাঠে থাকা যুবকেরা এগিয়ে গিয়ে দেখেন, মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা গুলি করার পর পালিয়ে যাচ্ছেন। মাথায় ও বুকে গুলিবিদ্ধ হুমায়ুন মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় হুমায়ুনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চলার সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীর মাধবদী থানা সূত্রে জানা গেছে, কে বা কারা ঠিক কী কারণে তাঁকে গুলি করে হত্যা করল, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা