বারহাট্টায় নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের- ১৩২৫ রেজুলেশনের ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত নেত্রকোনা বারহাট্টা উপজেলা স্টিয়ারিং কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২২ ডিসেম্বর) রবিবার বারহাট্টা বিএনপিএসএমএফটি কনফারেন্স হলে কমিটির সদস্য ডাঃ অদৃতা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভা পরিচালনা করেন সমন্বয়ক উন্নয়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম। তাকে সহযোগিতা করেন নারী প্রগতি সংগের বারহাট্টা উপজেলা কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভোমিক।
‘গ্লোবাল নেটওর্য়াক অফ উইমেন পিসবিল্ডার্স’ এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন ‘টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় বারহাট্টা উপজেলার সরকারী কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা স্টিয়ারিং কমিটি বারহাট্টা নারীর শান্তি ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।
আজকের সভায় বিগত সভার বিষয়বস্তু পর্যালোচনা, গত সভায় গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ি অর্জন, পরবর্তী করনীয়সহ জেন্ডার সমতা, উপজেলা পর্যায়ে নারী ও মেয়েদের উপর সংঘাত ও সহিংসতার প্রভাব এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আনসার ভিডিপি, মহিলা বিষয়ক সহকারী কর্মকর্তা, শিক্ষক, নারী নেত্রী ও নির্বাচিত জনপ্রতিগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ থাকে যে, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপিস মুখ্য ভুমিকা পালন করছে।
এমএসএম / এমএসএম
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত
কুড়িগ্রামে প্রশাসনের তৎপরতায় সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে, কৃষকদের মাঝে উদ্বেগ কমেছে
জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির মামলায় ৩ জন গ্রেফতার